খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি জামিনে মুক্তিলাভ করেছেন।
সোমবার বিকেলে তিনটি মামলায় উচ্চ আদালতের রায়ে তিনি খুলনা কারাগার থেকে মুক্তি পান। খুলনার জেলার জান্নাতুল ফরহাদ মেয়র মনিরুজ্জামান মনির মুক্তিলাভের বিষয়টি নিশ্চিত করেছেন।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু জানান, গত ২৩ মার্চ সিটি মেয়র ২০১৩ সালের একটি মামলায় মহানগর দায়রা জজ অরূপ কুমার গোস্বামীর আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
পরবর্তীতে তাকে আরও ২টি মামলায় গ্রেফতার দেখানো হয়। উচ্চ আদালতে গত সপ্তায় তিন মামলায় জামিন লাভ করেন।
কাগজপত্র পরীক্ষা শেষে সোমবার বিকেলে জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। এই সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
এসএম





