দুদকের করা মামলা এবং সম্পদের হিসাব চেয়ে পাঠানো নোটিশ বাতিল করতে তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

এর ফলে নিম্ন আদালতে মামলার কার্যক্রম চলতে কোনো বাধা থাকল না বলে দুদকের আইনজীবী খুরশীদ আলম জানিয়েছেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।

গত ৩১ জানুয়ারি শুনানি শেষে বিষয়টি আদেশের জন্য রাখা হয়েছিল।

এসএইচ