গুলশান ও কল্যাণপুর ও নারায়নগঞ্জে নিহত জঙ্গিদের লাশ গ্রহণে আনুষ্ঠানিক আবেদন করলে তাদের লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের ডিসি মাসুদুর রহমান এ কথা জানান। তিনি বলেন, জঙ্গিদের লাশ গ্রহণের ব্যপারে এখনও কেউ আনুষ্ঠানিকভাবে আবেদন করেনি। পরিবার পরিজন আবেদন করলে তাদের লাশ হস্তান্তর করা হবে।
গত ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানে নয় জঙ্গি নিহত হয়। এক মাস ধরে তাদের লাশ হাসপাতাল মর্গে পড়ে আছে। এই নয়জনের মধ্যে আটজনের পরিচয় মিলেছে। এদের মধ্যে রায়হান কবির নামে একজনের ডিএনএ টেস্ট এখনও সম্পন্ন হয়নি। অন্যদিকে, ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় কমান্ডো অভিযানে ৫ জঙ্গি নিহত হয়। তাদের লাশও হাসপাতাল মর্গে পড়ে আছে।
এসএ





