মসজিদ সমাজ বাংলাদেশের সভা্পতি নুরুল ইসলামসহ ৪জনের বিরুদ্ধে জালিয়াতি , প্রতারনা এবং ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার রাজধানীর লালমাটিয়া থানায় দুদকের উপ পরিচালক মো. তালেবুর রহমান বাদী হয়ে দন্ডবিধি ৪২০/৪০৬/১০৯ ধারায় মামলা দায়ের করেন।
মামলায় ৪ আসামির মধ্যে রয়েছেন; মসজিদ সমাজ বাংলাদেশের সভা্পতি নুরুল ইসলাম , সাবেক সভা্পতি সালাহ উদ্দিন আহমেদ,গাজী, সম্পাদক অ্যাডভোকেট মো. আয়ুবুর রহমানও যুগ্ম সম্পাদক দেওয়ান মোহাম্মদ মিজানুর রহমান।
অভিযোগে বলা হয়েছে; দি সিভিল ইঞ্জিনিয়ারিং লি. এবং সিটি ডুয়েলিং কোম্পানীর নিকট থেকে আসামিরা জালিয়াতি,ক্ষমতার অপব্যবহার এবং প্রতারনার মাধ্যমে ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন।
অভিযোগ রয়েছে, ২০০৩ সালে ২২ মে মসজিদ সমাদের জায়গায় ফ্ল্যাট নির্মাণের জন্য 'মেসার্স গ্রীণ ল্যান্ড ডেভলেপমেন্ট লি. চুক্তি করেন। আর এ চুক্তিটি রেজিষ্ট্রি করা হয়।
কিন্তু ওই চুক্তির পর মসজিদ সমাজের এ ৪ কর্মকর্তা ২০০৭ সালে বিভিন্ন তারিখে হয়েছে; দি সিভিল ইঞ্জিনিয়ারিং লি. এবং 'সিটি ডুয়েলিং কোম্পানীর নিকট থেকে ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেন।
দুদকের দীর্ঘ অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতা মিলছে। সম্প্রতি কমিশন দন্ডবিধি ৪২০/৪০৬/১০৯ ধারায় সংশ্লিস্ট থানায় মামলা দায়েরের অনুমোদন দেয়।
একে





