জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই দুর্নীতি মামলার শুনানিতে সোমবার আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার রাতে খালেদা জিয়ার প্যানেল আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে বেগম খালেদা জিয়া সোমবার আদালতে উপস্থিত হবেন না। খালেদা জিয়া ও তার আইনজীবীরা এই আদালতে নিজেদের নিরাপত্তাহীন মনে করেন।’

তিনি জানান, সোমবার খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হবে।

জেডআই