বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাইকোর্টে করা দুই আবেদনের শুনানী আগামী ১২ মার্চ নির্ধারণ করেছেন আদালত।
আবেদন দুটি হলো জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত চেয়ে আবেদন এবং একই মামলার বিচারক(আদালত) পরিবর্তন চেয়ে করা আবেদন। এ আবেদন দুটি আদালতে দাখিল করেন খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর মধ্যে একটি গত ২৮ জানুয়ারী বকশিবাজারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক পরিবর্তন চেয়ে আবেদনটি করা হয়। অপর আবেদনটি ৩ মার্চ খালেদা জিয়ার প্রেপ্তারি পরোয়ানার আদেশ স্থগিত চেয়ে করা হয়।
এই আবেদন দুটির শুনানীর জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো.খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। আজ আদালতে আবেদনের পক্ষে শুনানী করেন অ্যাডভোটে জয়নুল আবেদীন । অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন মোমতাজ উদ্দিন ফকির।
ইআর





