রবিবার (৫ জুন ২০২২) সকাল ছয়টা থেকে সোমবার ( ৬ জুন ) সকাল ছয়টা পর্যন্ত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গ্রেফতারের সময় তাদের থেকে ৬৬২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম হেরোইন, ৮ কেজি ৭০ গ্রাম গাঁজা, ৩০৫ বোতল ফেন্সিডিল ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
এইচএন





