রাজধানীর শ্যামলী রিং রোড এলাকায় কাঁচামালের একটি পিকআপ ভ্যান থেকে ১ হাজার ১ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

এ সময় দুই যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (০৮ জানুয়ারি) বিকালে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো: আবদুল্লাহ-আল-মামুন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দইজন হলেন- সারোয়ার আলী (৩৩) ও রুবেল সিকদার (৩০)।

এএসপি আবদুল্লাহ-আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে রাজধানীর আদাবর থানার শ্যামলী রিং রোড এলাকায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে একটি পিকআপ ভ্যানে কাঁচামালের মধ্যে লুকিয়ে রাখা ফেনসিডিল ও গাঁজাসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।

পিকআপ ভ্যানটি থেকে জব্দ করা হয় ১ হাজার ১ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা। মাদক বহনের পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।

আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এএসপি।

এমবি