একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সম্ভ্রম হারানো বীরাঙ্গনাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে কেন রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে মুক্তিযুদ্ধে অবদান রাখায় রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত অবহেলিত বীরাঙ্গণাদের তালিকা আগামী ২৬ মার্চের আগে কেন প্রকাশ করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বীরাঙ্গণাদের বিষয়ে ৪২ বছর পরও সরকারের নিরবতাকে কেন বেআঈনী ঘোষণা করা হবে না জানতে চাওয়া হয়েছে।
এর আগে বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়ার নির্দেশনা চেয়ে রিট করেন মহিলা আইনজীবী সমিতি এবং সিরাজগঞ্জের সালেহা ইসহাক বালিকা বিদ্যালয় এবং স্টুডেন্ট এসোসিয়েশন।
আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ।
আইনজীবী ফাওজিয়া বলেন, মুক্তিযুদ্ধকালে বীরাঙ্গনারা দেশের স্বাধীনতায় যে অবদান রেখেছে তাতে তাদেরও মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া উচিত।
[b]ঢাকা, জানুয়ারি ২৭ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]
অপরাধ
বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিতে হাইকোর্টের রুল
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সম্ভ্রম হারানো বীরাঙ্গনাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে কেন রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।





