যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী ১৫ মে পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

সম্রাটের পক্ষে তার আইনজীবী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে রোববার (৯ এপ্রিল) ঢাকা-৬ বিশেষ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) মনির কামাল এ আদেশ দেন।

এর আগে, গত ২২ আগস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

এবিএস