বিসমিল্লাহ গ্রুপের দুর্নীতির মামলার আসামী মহিউদ্দীনকে ৫ দিনের রিমাণ্ডে এনেছেন দুর্নীতি দমন কমিশন(দুদক)।

ঢাকা মেট্রোপলিটন আদালতের(সিএমএম) বিচারক মুস্তাফিজুর রহমান দুদকের ১০ দিনের রিমাণ্ড আবেদন শুনানি শেষে ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

দুদকের পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক মাহবুব আলম আজ বুধবার সকাল ১০টার দিকে পুলিশী প্রহরায় আদালতে মহিউদ্দীনকে হাজির করেন।

আদালত সূত্রে আরো জানা যায়, আজ মহিউদ্দীনকে রমনা থানায় রেখে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রিমাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গতকাল দুপুরে দুদক কার্যালয় সামনে থেকে মহিউদ্দীনকে গ্রেফতার করা হয়।

ঢাকা, ১৬ জুলাই(টাইমনিউজবিডি.কম), এনএস