গোপালগঞ্জ জেলা প্রশাসকের(ডিসি) কার্যালয়ের হুকুম দখল কর্মকর্তাসহ ২১ জনের বিরুদ্ধে জমি হুকুম দখলকালে সরকারি জমিতে বাড়ি-ঘর, গাছপারা দেখিয়ে ক্ষতিপুরন প্রদানের নামে ২ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৭৩২টাকা আত্মসাতের ঘটনায় মামলা করবে দুদক।

সোমবার দুর্নীতি দমন কমিশনের(দুদক) নিয়মিত সভায় গোপালগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় দন্ডবিধি ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়।

এবিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি বলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও হুকুম দখল কর্মকর্তাসহ ২১ জন মিলে সরকারি জমিতে বাড়ি-ঘর, গাছপারা দেখিয়ে ক্ষতিপুরন প্রদানের নামে ২ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৭৩২টাকা আত্মসাৎ করেন।

আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক হুকুম দখল কর্মকর্তা মো. শাহরিয়ার মতিন, সাবেক কানুনগো রমেশ পাল, সাবেক কানুনগো সুভেন্দ্র পাল,সাবেক কানুনগো মো. আবদুল জব্বার, সাবেক সার্ভেয়ার মো. কাসেদুল হক (শামীম),সাবেক সার্ভেয়ার মো. ইসমাইল, সাবেক সার্ভেয়ার মো. মোশাররফ হোসেন,সুবিধাভোগী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার হরিপদ সাহা,মো. নান্নু শেখ, শেখ ঠান্ডা, কেরামত আলী, দেলোয়ার হোসেন, মতিয়ার হাজরা, গনেস ওঝা,মো. শহিদুল ইসলাম, হোহরাব হোসেন, মো. ফজলুর রহমান, লিটু শেখ এবং মোসাম্মদ সামসুর নাহার (বিউটি)।

এ অভিযোগটি দুদকে আসে গত ২৫ জুন,পরে দুদকের বিশেষ অনুসন্ধান-১ থেকে অনুসন্ধান শেষে গত ৭ জুলাই প্রতিবেদন সংশ্লিষ্ট শাখায় জমা দেন।

ঢাকা, একে, ২৫ আগস্ট,টাইমনিউজবিডি.কম, এসআর