প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে মঙ্গলবার দিবাগত গভীর রাতে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে ডিসির দায়িত্ব থেকে সরিয়ে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে রাজশাহীর বিভাগীয় কমিশনার এ এন এম বজলুর রশীদকে ওই পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার কথা জানানো হয়।

তবে চার কর্মকর্তাকে কেন দায়িত্ব থেকে সরানো হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার রাত পর্যন্ত তাদের স্থলাভিষিক্ত হিসেবে নতুন কাউকেও নিয়োগ দেওয়া হয়নি।

এনএইচ