ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিকাশের ৫ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (০৬ মে) দুপুরে সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (৫ মে) রাতে ভাঙ্গা উপজেলার কার্নিকান্দা গ্রামের ইব্রাহিমের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শাহিনুর মাতুব্বর, অনিক শিকদার, লিটু মাতুব্বর, ইব্রাহিম আকন ও ফাইজুর মাতুব্বর।

পুলিশ সুপার ইমদাদ হুসাইন বলেন, কৌশলে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন প্রতারণার অভিযোগে পাঁচ প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছয়টি মোবাইল ও বিভিন্ন কোম্পানির ১৮টি সিম উদ্ধার করা হয়েছে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ও ডিবির ওসি রাকিবুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।

এবিএস