রাজধানীর সদরঘাট এলাকায় বিপণনের উদ্দেশ্যে প্রস্তুতকৃত প্যাকেটজাত লবণে আয়োডন না থাকায় তিন প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নগরীর সদরঘাট এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর।

অভিযানে মেসার্স এম এন কবির এন্ড ব্রাদার্সের (উৎসব লবণ) মালিক মো. সোহেলকে ৫০ হাজার, মেসার্স একে সল্ট ক্র্যাশিং ইন্ডাস্ট্রিজ’র (পপুলার সল্ট) মালিক মো. ইদ্রিসকে ৫০ হাজার এবং মেসার্স আল কমল সল্ট ক্র্যাশিং ইন্ডাস্ট্রি’র (রূপালী সল্ট) মালিক মো. জসীম উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর জানান, এই তিন প্রতিষ্ঠানকে আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন, ১৯৮৯ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে এই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

 

এমআইএস।