রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ সোমবার (০২ জানুয়ারি) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল রোববার (০১ জানুয়ারি) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ২৪ ইয়াবা, ১৯৬ পুরিয়া হেরোইন, ১৪৫ বোতল ফেনসিডিল ও ১০ কেজি ১২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
এবিএস





