রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর থেকে অস্ত্র কেনা-বেচার সময় পুলিশের এসবি শাখার সাব ইনসপেক্টর (এসআই) আসাদুজ্জামানসহ ৪ জনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার আসামিদের ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে ৫ দিন রিমান্ডের আবেদন করেন উত্তরা থানার ওসি (তদন্ত) কাজী শাহান হক।
অন্য আসামিরা হলেন-সাইফুল ইসলাম, মাহবুবুল হাসান অপু ও মশিউর রহমান।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাত ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন র্যাাব-১ এর সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





