গত ৩ বছরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বিভিন্ন প্রকল্পের সব রেকর্ডপত্র চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের উপ-পরিচালক ও প্রাতিষ্ঠানিক টিমের প্রধান মাহবুবুল আলম এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে রেকর্ডপত্র চেয়ে নোটিশ পাঠিয়েন।
আগামী ২৯ মার্চের মধ্যে দুদকের চাহিদা মোতাবেক রেকর্ডপত্র সরবরাহ করতে বলা হয়েছে।
জানা যায়, প্রাতিষ্ঠানিক দুর্নীতি উদঘাটন ও প্রতিরোধের জন্য দুদকে মোট ১২টি প্রাতিষ্ঠানিক টিম কাজ করছে।
যার মধ্যে এলজিইডির বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম অনুসন্ধানের জন্য উপপরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি প্রাতিষ্ঠানিক টিম গঠন করা হয়েছে।
দুদক থেকে পাঠানো নোটিশে এলজিইডি’র উপজেলা ও ইউনিয়ন সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ ও পুন:নির্মাণ প্রকল্পে গত ৩ বছরের গৃহীত বিভিন্ন প্রকল্প সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে।
গত ৩ বছরের প্রকল্পের নাম এবং প্রাক্কলিত মূল্য, বরাদ্দকৃত অর্থের পরিমাণ, ঠিকাদারের সম্পাদিত কাজের পরিমাণ, পরিশোধিত বিলের পরিমাণ, সংশোধিত বা পুন:বরাদ্দকৃত প্রকল্প ব্যয়ের পরিমাণসহ সব তথ্য চাওয়া হয়েছে।
একে





