চট্টগ্রামের বহদ্দারহাটে অবৈধ মার্কেট নির্মাণে আদালতের নিষেধাজ্ঞা না মানায় চসিক মেয়রসহ ১১ জনের বিরুদ্ধে ৪ সপ্তাহের কনটেম রুল ইস্যু করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের অবকাশকালীন বেঞ্চ এ রুল জারি করে আদেশ দেন।

আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী রায়হানুল মুস্তফা এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল (ডিএজি) আল আমিন সরকার।

আইনজীবী জানান, সিটি মেয়র সহ ১১ জনকে বিবাদী করা হয়েছে। আবেদনে নির্মাণ কাজ বন্ধ এবং সংশ্লিষ্টদের কারণ দর্শাতে বলা হয়েছে।

এর আগে ১৪ আগস্ট স্বজন ব্যবসায়ী কল্যাণ সমিতি জনস্বার্থে একটি রিট আবেদন করলে আদালত ৬ সাপ্তাহের নিষেধাজ্ঞা জারি করেন।

কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে বহদ্দারহাট কাচাবাজার সংলগ্ন পৌরমার্কেট নির্মাণ কাজ চালু রাখায় আদালত এ আদেশ দেন।

ঢাকা, কেএ, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর