রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে র্যাব-১ এর বিশেষ অভিযানে 'আল্লাহর দলের' চার জঙ্গিকে আটক করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে এই চার জঙ্গিকে আটক করে র্যাব-১ এর একটি দল। আটক জঙ্গিদের নাম পরিচয়সহ বিস্তারিত তথ্য কারওয়ান বাজারে অবস্থিত মিডিয়া সেন্টার আজ দুপুর ১২ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
এসএম





