সরকার সমর্থিত আইনজীবী প্রার্থীরা সারাদেশে হেলিকপ্টারে ঘুরে ঘুরে নির্বাচন প্রভাবিত করেছেন বলে অভিযোগ করেছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বৃহস্পতিবার সুপীম কোর্ট বারের সভাপতির কক্ষে উপস্থিত সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
মাহবুব হোসেন বলেন, 'আমি শুধু এতটুকুই বলব, আনইজীবীরা যেন হতাশ না হন, আমরাও বার কাউন্সিলে আইনজীবীদের পাশে থাকব।'
এদিকে, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী এ্যাডভোকেট আবদুল বাসেত মজুদার সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের বলেন, 'বিএনপি সমর্থিত আইনজীবীরা বার কাউন্সিলের নেতৃত্বে থেকে একটি নির্দিষ্ট দলের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করেছে।'
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে ১৪টি আসনের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল প্রার্থীরা ১০টি ও বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা চারটি আসনে বিজয়ী হয়েছেন।
সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশন ভবনে স্থাপিত ভোটকেন্দ্রসহ দেশের সব জেলার দেওয়ানি আদালতে বুধবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
এআই





