শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সিরিজের ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত জুলাই জাতীয় সনদের সরাসরি কোনো আইনি ভিত্তি নেই। তবে এ সনদকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, তার গুরুত্ব অনেক বেশি।
সনদটির আইনি স্বীকৃতি নিয়ে বিতর্কের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের শেষ পর্যায়ে সনদের আইনি ভিত্তি দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। জনগণ সনদটি চায় কি না, সে প্রশ্নও সামনে এসেছিল। এ অবস্থায় বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করার প্রয়োজন দেখা দেয়।
তিনি জানান, সনদটিকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে সে সময় বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছিল। তাঁদের পক্ষ থেকে বিষয়টি সুপ্রিম কোর্টে নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে অন্যরা এতে সম্মত হননি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পরে সুপ্রিম কোর্টের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হলে আদালতও এ দায়িত্ব নিতে আগ্রহী হয়নি। আদালতের পক্ষ থেকে বিষয়টিকে রাজনৈতিক হিসেবে বিবেচনা করে রাজনৈতিকভাবেই সমাধানের পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
এস
















