বগুড়া শহরে দু’টি ঔষধের দোকানে ভেজাল ঔষধ বিক্রির অপরাধে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি এবং মাসুদুর রহমান মাসুদ ঘটনাস্থল থেকে এ রায় দেন।
শহরের শেরপুর রোড কলোনি এলাকার করতোয়া ফার্মেসি, ক্রিসেন্ট ফার্মেসি কর্তৃপক্ষকে এ আর্থিক দণ্ড দেয়া হয়।
জেলা প্রশাসনের জুডিসিয়াল পেস্কার আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ১১টায় ড্রাগ লাইসেন্স নবায়ণ না করায় এবং মেয়াদ শেষ হওয়া ভেজাল ঔষধ মজুদ রাখার দায়ে ১৯৪০ সালের ঔষধ আইনের সংশ্লিষ্ট ধারায় জেলা শহরের শেরপুর রোড কলোনী এলাকায় 'করতোয়া ফার্মেসি' ও 'ক্রিসেন্ট ফার্মেসী' কর্তৃপক্ষকে পৃথকভাবে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে বগুড়ার ড্রাগস সুপার সুকর্ণ আহম্মেদ, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর





