দিনাজপুর জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টুকে আটক করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার দুপুরে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক সৈয়দ কামাল হোসেন এ নির্দেশ দেন।
পৌর কৃষক দলের আহ্বায়ক আলী আকবর জানান, ৫ জানুয়ারি গাড়ি ভাঙচুর ও নাশকতা মামলার উচ্চ আদালতে জামিনে ছিলেন তিনি।
আদালতের নির্দেশে সোমবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ্যাডভোকেট জয়ন্ত পোদ্দার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মির্জা আশফাক বাদী হয়ে কোতয়ালী থানায় জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টুসহ ১৩ জনের নাম উল্লেখ করে ৩-৪শ’ জনের বিরুদ্ধে এ মামলাটি করেন।
এমকে





