বুধবার (২৮ জুন) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (২৭ জুন) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন, ৫ হাজার ৭৭২ পিস ইয়াবা ও ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা হয়েছে।
এনএইচ





