জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে মগবাজারে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
মো. আমিনের বিরুদ্ধে ৪৮ লাখ ৬৭ হাজার টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এমএনজে





