বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার অফিস-আদালতের স্বাভাবিক কার্যক্রম চলবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসহ জরুরি সেবাগুলো ছুটির আওতামুক্ত থাকবে। হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও ছুটির বাইরে থাকবেন।
ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানায় সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. ওয়ালীউল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে।
এস











