প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
এর আগে বিএনপি সরকারের সময়ে ৭ নভেম্বর সাধারণ ছুটি হিসেবে পালিত হতো। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ ছুটি বাতিল করা হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এবার দিনটিকে পুনরায় সাধারণ ছুটির আওতায় আনার বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।
এস











