৭১'র মানবতা বিরোধী অপরাধ মামলায় কিশোরগঞ্জের সৈয়দ হাসান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে প্রসিকিউশন টিমের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ অসন্তোষ প্রকাশ করেন।
প্রসিকিউটর আবুল কালাম আজাদকে উদ্দেশ করে ট্রাইব্যুনাল বলেন,‘পূর্বে হাসান আলীকে গ্রেপ্তারে আপনারা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলেন। তাকে আজও গ্রেপ্তার করতে পারেননি।’
এ বিষয়ে আগামী ৩০ মের মধ্যে হাসান আলীর অগ্রগতি তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন ট্রাইব্যুনাল।
একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার এসপি ও সদর থানার এসপির কাছে গ্রেপ্তারি পরোয়ানার রিপোর্ট চাওয়া হবে বলেও জানিয়েছেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য,গত ১ এপ্রিল হাসান আলীকে গ্রেপ্তারের আবেদন জানিয়ে ট্রাইব্যুনালে একটি আবেদন দাখিল করা হয়। রাষ্ট্রপক্ষের এক আইনজীবীর করা ওই আবেদনের প্রেক্ষিতে গত ৩ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
[b]ঢাকা, কেএ, ১৫ মে (টাউইমনিউজবিডি.কম)//এনএস [/b]
অপরাধ
প্রসিকিউশনের ওপর অসন্তোষ প্রকাশ করল ট্রাইব্যুনাল
৭১'র মানবতা বিরোধী অপরাধ মামলায় কিশোরগঞ্জের সৈয়দ হাসান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে প্রসিকিউশন টিমের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম





