বিশ্বজুড়ে আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশি নাগরিকদের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে আরও দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ওই দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে দুদকের উপপরিচালক আখতার হামিদ ভূঁইয়ার নেতৃত্বাধীন একটি দল।

দুদক সূত্র জানায়, স্প্রিংশোর ইনকরপোরেটের দুই পরিচালক এফ এম জুবাইদুল হক ও সালমা হককে আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা স্বামী-স্ত্রী।

একই ঘটনায় গতকাল বুধবার আজমত মঈন নামের এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

দুদক সূত্র জানায়, ব্যবসায়ী আজমত রাইস্টার প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ার হোল্ডার।যুক্তরাষ্ট্র আমাদের এসব ব্যাপারে আগাম তথ্য দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে।’

এমআর