মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার ৩ মাস অতিক্রান্তহয়েছে। কিন্তু আসামিদের এখনও গ্রেফতার না করার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছে বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’।
আগামীকাল রবিবার বিকাল সাড়ে ৩ টায় জাতীয় প্রেসক্লাব থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওয়ানা হবে এই সংগঠনটি।
সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমে জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি এবং শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে ।এসব কর্মসূচিতেও কাজ না হলে পরে বিকল্প পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য,মাওলানা নুরুল ইসলাম ফারুকী বেসরকারি টিভি চ্যানেলের ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। গত ২৭ আগস্ট বুধবার রাত সোয়া নয়টার দিকে নিজ বাসায় খুন হন মওলানা ফারুকী। ৫-৬ জন লোক হজ্জের বিষয়ে কথা বলার নাম করে বাসায় ঢুকে তাকে গলা কেটে হত্যা করে।
এমকে





