বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে দুদকের দায়ের করা মামলায় হাইকোর্টে পক্ষভূক্ত করা বিষয়ে দুদকের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার দুদকের পক্ষভুক্তের এ আবেদনটি মঞ্জুর করে এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
এর আগে গতকাল ১ এপ্রিল দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান পক্ষভূক্তি হতে হাইকোর্টে আবেদন করেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদেও তথ্য গোপনের অভিযোগে দুদক কাফরুল থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।
পরে একই বছরে জোবায়দা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন।
সে মামলায় দুদক পক্ষভুক্ত হতে আবেদন করলে শুনানী শেষে আজ হাইকোর্ট দুদকের আবেদনটি গ্রহণ করেন।
জেএ





