রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১৮ জানুয়ারি) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪ হাজার ৯৫৫ পিস ইয়াবা, ৫৮০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৭৫ বোতল ফেনসিডিল ও ৫৬ কেজি ৪১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

এবিএস