রাজধানীর খিলক্ষেতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক ও অস্ত্র ব্যবসায়ী মিজানুর রহমান মিন্টু নিহত হয়েছেন।
‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় ১ র্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার রাতে খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)। র্যাবের দাবি, মিন্টু কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী।
র্যাবের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টি এলাকায় একদল মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র্যাব-১–এর ‘গুলিবিনিময়’ হয়। পরে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২টি শটগান, ১০টি কার্তুজ ও বিপুলসংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এএস





