সাতক্ষীরা-২ আসনের সাবেক এমপি আব্দুল জব্বার, তার স্ত্রী  এবং দুই পুত্রের সম্পদ বিবরণী দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করেছেন।
সোমবার বিকালে দুদক সচিব মোঃ ফয়জুর রহমান চৌধুরীর দফতরে জব্বার পরিবারের পক্ষে তার পুত্র  সম্পদ বিবরণী জমা দেন।
এর আগে গত মাসের প্রথম সপ্তাহে তাকে সম্পদ বিবরণী জমা দেবার জন্য নোটিশ পাঠায় দুদক।  গত ২২  জানুয়ারি  দুদক তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধান শুরু করে।
তবে কত টাকার সম্পদের বিবরণী জমা দিয়েছেন, তা জানাতে অপারগতা প্রকাশ করেছেন সচিবের দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা।
[b]ঢাকা, একে, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]