বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—ভবনের মালিক ওয়াহিদুর রহমান, তার ভাই মতিউর রহমান এবং মোতালেব মিন্টু।

এদিন সাধারণ ডায়েরি (জিডি) মূলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ভবন মালিক ওয়াহিদুর রহমান এবং তার ভাই মতিউর রহমানকে ৭ মার্চ রাজধানীর ফুলবাড়িয়া এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। একই দিন রাতে ঢাকা মেডিক্যাল কলেজ এলাকা থেকে মোতালেব মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। পরে বিস্ফোরণের ঘটনায় ভবন মাকিকের অবহেলাজনিত দায় থাকায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণ ঘটে। বিকেল ৪টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। এর সাত মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়। ফায়ার সার্ভিসের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২১ জন মারা গেছেন।

এন