আনন্দ শিপইয়ার্ডের ১ হাজার ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ২৪ এপ্রিল দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো.জয়নুল আবেদীন শিবলী অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক, ৭ বেসরকারি ব্যাংক ও ৭ লিজিং প্রতিষ্ঠনের কাছে তথ্য উপাত্ত চেয়ে চিঠি পাঠিয়েছেন।
দুদক সূত্র জানায়, আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে বিদেশে জাহাজ রফতানির নামে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ঋণদাতা ১৪ প্রতিষ্ঠানর মধ্যে ৭ ব্যাংক এবং ৭ (আর্থিক) লিজিং প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে দুদকের নিয়মিত বৈঠকে আনন্দ শিপইয়ার্ডের ঋণ জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখার জন্য সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে দায়িত্ব দেয়া হয়।
অভিযোগ রয়েছে, আনন্দ শিপইয়ার্ডের মালিকের জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা নেই। এছাড়াও পর্যাপ্ত জামানত ছাড়াই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো মোটা অংকের ঋণ দিয়েছে।
জানাযায়, বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এসব জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।সেই সঙ্গে নানা প্রশ্নও উঠেছে। পরে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে দুদক এই বিষয়টি অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে।
চিঠিপ্রাপ্ত ৭ ব্যাংকের মধ্যে রয়েছে: ইসলামী ব্যাংক লিমিটেড (কারওয়ানবাজার শাখা), এবি ব্যাংক লিমিটেড (কারওয়ানবাজার শাখা), মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট শাখা), ওয়ান ব্যাংক লিমিটেড (মতিঝিল শাখা), জনতা ব্যাংক লিমিটেড (লোকাল অফিস), এনসিসি ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (প্রধান শাখা)।
৭ লিজিং প্রতিষ্ঠানমের মধ্যে রয়েছে; ফিনিক্স ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (পিএফআইএল), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসিএল), ফারইস্ট ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এফএফআইএল), আইডিএলসি ফাইনান্স, ন্যাশনাল হাউজিং ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এনএইচএফয়াইএল), হজ ফাইনান্স কোম্পানি লিমিটেড (এইচএফসিএল) ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্স লিমিটেডের (পিএলএফেল)।
[b]ঢাকা, একে, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
আনন্দ শিপইয়ার্ডের ঋণ জালিয়াতির তথ্য চেয়েছে দুদক
আনন্দ শিপইয়ার্ডের ১ হাজার ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৪ এপ্রিল দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো.জয়নুল আবেদীন শিবলী অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানে





