বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরীর জামিন দিয়েছে আদালত। গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামিন পেলেন তিনি।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত ।

শমসের মবিন চৌধুরী তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবার মাধ্যমে এই জামিন আবেদন করেন।
প্রসঙ্গত, ২০১০ সালের ২৭ জুন গুলশানে গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় শমসের মবিন চৌধুরী ছাড়াও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।
এসএইচ