যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ৭ নম্বর অভিযোগে রাষ্ট্রপক্ষের ১ ও ২ নম্বর সাক্ষীর গ্রহণযোগ্যতা বিষয়ে আসামীপক্ষের যুক্তি খণ্ডন করেছেন রাষ্ট্রপক্ষ।
বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ যুক্তি গ্রহণ করেন।
প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারপতিরা হলেন বিচারপতি এস কে (সুরেন্দ্র কুমার) সিনহা, বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
আসামীপক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান, ব্যারিস্টার তানভীর আল আমিন।
যুক্তি শেষে মামলার কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন আদালত।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি মাওলানা সাঈদীকে মৃত্যুদণ্ড দেন বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রথম ট্রাইব্যুনাল।
এ রায়ের বিরুদ্ধে ২৮ মার্চ মাওলানা সাঈদী ও সরকারপক্ষ পৃথক দু’টি আপিল (আপিল নম্বর: ৩৯ ও ৪০) দাখিল করেন।
[b]ঢাকা, জিই ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অপরাধ
সাঈদীর আপিল: ৭ নম্বর অভিযোগে রাষ্ট্রপক্ষের যুক্তি