বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বাদীর সাক্ষ্য বাতিল ও পুনরায় সাক্ষ্যগ্রহণের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর আদেশের দিন ২৯ জুন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর আজ বৃহস্পতিবার শুনানি শেষ হয়।
খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন।
খালেদা জিয়ার আরেক আইনজীবী রাগিব রউফ চৌধুরী জানান, গত ২৫ মে বিচারিক আদালত এই মামলার বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে করা খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেন। পরে এ বিষয়ে তারা হাইকোর্টে যান।
বিস্তারিত আসছে...
ইআর





