সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিস।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত সাড়ে ৮টায় কন্ট্রোল রুমে খবর আসে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে কে বা কারা অগ্নিসংযোগ করেছে।
এর আগে, বিকেল ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করেছে দলটি।
সেই ধারাবাহিকতায় গতকাল রোববার (১০ ডিসেম্বর) আবারও ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এমএইচ





