ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থিদের নীল প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক ও অন্যান্য সম্পাদক মিলিয়ে ১৯টি পদে তারা জয়লাভ করে।
২০১৪-১৫ সেশনের জন্য নীল প্যানেল থেকে সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসিম বিজয়ী হয়েছেন।
এর বিপরীতে ভরাডুবি হয়েছে আওয়ামীপন্থি সাদা প্যানেলের প্রার্থীদের। ঘোষিত ফলাফলে ২৫টি পদের মধ্যে সাদা প্যানেল থেকে জয়লাভ করেছে সদস্য পদে মাত্র ৬টি।
এবারের নির্বাচনে ১৪ হাজার তিনশ ১০ জন ভোটারের মধ্যে আট হাজার একশ ৭৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ঢাকা বারের ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৭১ জন প্রার্থী। মূল লড়াই হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মধ্যে।
নতুন করে আভির্ভূত সবুজ প্যানেলের প্রার্থীরা কোনো পদেই ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি।
উল্লেখ্য,গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারে দায়িত্ব পালেন করেছেন ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুস সবুর।
গত ২০১৩-১৪ বর্ষের নির্বাচনে ২৫টি পদের মধ্যে বিএনপি-জামায়াপন্থিরা নীল প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা সভাপতিসহ ১২টি পদে জয়লাভ করেন।
[b]ঢাকা, এমএইচ, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএই্চ[/b]
অপরাধ
আবারও বিএনপি-জামায়াতপন্থিদের নিরঙ্কুশ বিজয়
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থিদের নীল প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক ও অন্যান্য সম্পাদক মিলিয়ে ১৯টি পদে তারা জয়লাভ করে। ২০১৪-১৫ সেশনের জন্য নীল প্যানেল থেকে সভাপতি





