রমনা থানার নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বুধবার এ রিমান্ড আবেদন করেন।
এদিকে, বুধবার বেলা ১২টা ৫ মিনিটে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুনতাছিরুল ইসলাম জানান, চার্জশিট হয়ে যাওয়ায় যাত্রাবাড়ী থানার গাড়ি পোড়ানো মামলায় শওকত মাহমুদকে রিমান্ডে চাওয়ার সুযোগ নেই। তাই রমনা থানায় গত ১০ জানুয়ারি দায়ের করা গাড়ি পোড়ানোর মামলায় (মামলা নম্বর ৮) তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।
গতকাল (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে শওকত মাহমুদকে আটক করা হয়।
এএইচ





