বন্ধুরা, মেয়েদের সঙ্গে প্রেম করো না। তারা ভাল ছেলে পেয়ে বিয়ে করে চলে যায়। আত্মহ্যার আগে এমনি এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন নটোরডেম কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান (১৯)।

গতকাল শনিবার সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনীর একটি বাসা থেকে মো: মিজানুর রহমান ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মিজানুর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার রমজান আলীর ছেলে।

মাহমুদুন্নবী রেইন নামে তার এক বন্ধু জানান, দেড় বছর ধরে সিরাজগঞ্জে উল্লাপাড়ার বিজ্ঞান কলেজের এক তরুণীর সঙ্গে মিজানুরের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার অন্য এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। এ কারণে মিজানুর আত্মহত্যা করতে পারে।

মিজানুর এসএসসিতে জিপিএ ৫ পেয়ে ঢাকায় এসে নটর ডেম কলেজে ভর্তি হয়। মানবিক বিভাগ থেকে সে এবার এইচএসসি দিয়েছে। মেয়েটি উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি দিয়েছে। তারা দুইজনেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য রাজধানীর ফার্মগেইটে কোচিং করছিল।

মিজানুর ২৪ জুলাই রাত ১১ টা ১৭ মিনিটে তার ফেসবুকে বাংলা ভার্সনে ইংরেজি অক্ষরে শেষ স্ট্যাটাস দেন-

‘বন্ধুরা তোমাদের সকলের জন্য আমার এই স্ট্যাটাস… জানি আমাদের মধ্যে অনেকেই প্রেম করে… কিন্তু সবাই জানে না এর শেষ পরিণতি কি??? আমি জানি শুনবা তোমরা??? শোন আর না শোন আমি বলব… তোমার সাথে মেয়েটির সেই প্রেম চলছে… হঠাৎ যদি মেয়েটার ভালো একটি বিয়ে আসে, তখন সে তোমায় ভুলে যাবে… তুমি যদি কোন কিছু করতে চাও তখন সে সবাইকে হাসি মুখে বলবে, আমি এই ছেলেকে চিনি না… এইটা ২০০% সিওর… তোমরা কেউ ব্যপারটা জানো কি জানো না, আমি সেটা আজ জানলাম।’

এআই