বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের সম্মাননা ক্রেস্টে স্বর্ণ জালিয়াতির ঘটনায় নতুন করে খাঁটি স্বর্ণ দিয়ে ক্রেস্ট তৈরি করে হাই কমিশনের মাধ্যমে বিদেশি বন্ধুদের কাছে তা পৌঁছে দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সোমবার শহীদ পরিবারের সদস্য নাসিমা আহমেদ এ রিট আবেদনটি করেন। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
রিটে ক্রেস্ট সাপ্লায়ার কোম্পানির কাছ থেকে অর্থ ফেরত নেওয়ার নির্দেশনাও রয়েছে।
এছাড়া এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেছেন আদালত।
স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে সম্মাননা দেয় সরকার। সম্মাননার স্মারক হিসেবে এ বিশিষ্টজনদের একটি করে ক্রেস্ট দেওয়া হয়। প্রতিটি ক্রেস্টে এক ভরি স্বর্ণ ও ৩০ ভরি রুপা থাকার কথা ছিল। কিন্তু সম্মাননা দেয়ার সময় বিএসটিআইয়ে একটি ক্রেস্ট পরীক্ষা করায় মন্ত্রণালয়। তাতে দেখা যায়, ক্রেস্টটিতে এক ভরির জায়গায় সোয়া ৩ আনা স্বর্ণ এবং ৩০ ভরি রুপার বদলে ৩০ ভরি পিতল, তামা ও দস্তা দেওয়া হয়েছে।
প্রকাশিত খবরের সত্যতা রয়েছে। তদন্ত কমিটি নথিপত্র পর্যালোচনা ও বিভিন্ন পর্যায়ের মতামত নিয়ে এবং একটি ক্রেস্ট সংগ্রহ করে আবার পরীক্ষা করিয়েছে৷ পরীক্ষায় দেখা গেছে, ওই ক্রেস্টে স্বর্ণ বা রুপার কোনো অস্তিত্বই নেই।
[b]ঢাকা,কেএ ১৯ মে (টাইম নিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
স্বর্ণ জালিয়াতির ঘটনায় হাইকোর্টে রিট
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের সম্মাননা ক্রেস্টে স্বর্ণ জালিয়াতির ঘটনায় নতুন করে খাঁটি স্বর্ণ দিয়ে ক্রেস্ট তৈরি করে হাই কমিশনের মাধ্যমে বিদেশি বন্ধুদের কাছে তা পৌঁছে দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।





