রবিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এটি শুনবেন।

গত ১৪ সেপ্টেম্বর তাহের হত্যা মামলায় তার সহকর্মী ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও বাসার কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর আগে, এই হত্যা মামলায় ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালত চারজনকে মৃত্যুদণ্ড ও দু’জনকে বেকসুর খালাস দেন। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে ২০১৩ সালের ২১ এপ্রিল দুই আসামির মৃত্যুদণ্ড বহাল এবং বাকি দুই আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়।

এ রায়ের বিরুদ্ধেও আসামিরা আপিল করেন। পরে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। পরে আসামিরা রিভিউ আবেদন করেন।

উল্লেখ্য, ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার ম্যানহোল থেকে অধ্যাপক তাহেরের মরদেহ উদ্ধার করা হয়। এর দুইদিন পর ওই নিহতের ছেলে সানজিদ আলভি আহমেদ অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।

এনএইচ