রাজধানীর খিলক্ষেতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)।
আজ (০১ ডিসেম্বর) রোববার সকালে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
র্যাব বলছে, খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকা থেকে ওই চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে বেশ কিছু উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের নাম- পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি র্যাব।
এমবি





