লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার ঘটনায় গ্রেফতার শফিউর রহমান ফারাবীকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদি হয়ে শনিবার রমনা থানায় আইিসটি এ্যাক্টে মামলা দায়ের করেন।
পরে ফারাবীকে আদালতে নেয়া হয় বলে জানান রমান থানা ডিউটি অফিসার (এসআই) নগেন্দ্র কুমার দাস।
এর আগে ২ মার্চ সোমবার রাজধানীর যাত্রাবাড়ী থেকে ফারাবীকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে উত্তরায় ডিবির সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার পথে টিএসসি মোড়ে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে অভিজিৎকে। এ সময় আহত হন তার স্ত্রী রাফিদা।
এআর





