জাপানি মা ও বাংলাদেশী বাবার দুই মেয়েকে পূর্ব নির্দেশনা অনুযায়ী হাইকোর্টে নেয়া হচ্ছে। সিআইডির গাড়িতে করে মেয়ে দুটিকে আদালতে নেয়া হয়।

সিআইডি গাড়ির পেছনে অন্য গাড়িতে বাবা ইমরান শরীফ আদালতে যান।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে সিলেটের একটি গাড়িতে করে মেয়ে দুটিকে হাইকোর্টের পথে রওনা হন সিআইডির কর্মকর্তারা।

এ তথ্য নিশ্চিত করেছেন মেয়ে দুটির বাবা ইমরান শরীফ।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে তাদের হাজির করা হবে।

এর আগে জাপানি মা এরিকোর এক রিট আবেদনের শুনানি শেষে ১৯ আগস্ট জাপানি এই দুই শিশু ও তাদের বাবা শরীফ ইমরানকে ১ মাসের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

একইসাথে ২ শিশুকে আগামী ৩১ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়।

ওই দিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এইচএন