স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগের ওপর দেয়া হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্ত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে এ আদেশ দেন।
এর আগে ২০১৩ সালের জানুয়ারি মাসে স্বাস্থ্য মন্ত্রনালয় মেডিকেল টেকনোলোজির বিভিন্ন পদে ২০৭৭ জন লোকবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে পাশকৃত ডিপ্লোমাধারীগন উক্ত নিয়োগে অংশ নিতে পারবে। সে ক্ষেত্রে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাশকৃত ডিপ্লোমাধারীগন উক্ত নিয়োগে অংশ নিতে পারবে না। কিন্তু ১৯৮৫ সালের সরকারী গেজেটে এ প্রসঙ্গে বলা হয়েছিলো যে সরকার স্বীকৃত যে কোন প্রতিষ্ঠান থেকে পাশকৃত ছাত্র-ছাত্রীরা মেডিকেল টেকনোলজিষ্ট হিসাবে নিয়োগ পাবার অধিকার রাখিবে। সরকার কর্তৃক এই গেজেট অমান্য করে স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল টেকনোলোজিষ্ট এর বিভিন্ন পদে ২০৭৭ জন লোকবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্চ করে বাংলাদেশ কারিগরি মিক্ষাবোর্ড অনুমোদিত এইম বাংলাদেশ মেডিকেল ইনষ্টিটিউটসহ ছয়টি প্রতিষ্ঠান ও পাঁচজন ছাত্র উচ্চ আদালতে একটি রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানী শেষে হাইকোর্ট নিয়োগ আদেশের ওপর ছয়মাসের স্থগিতাদেশ জারি করেন।
এর প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রনালয় হাইকোর্টের আদেশের বিরোধীতা করে আপিল করেন। আপিল বিভাগ শুনানী শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখেন। যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ হয়ে গেল।
আজ আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানী করেন ব্যারিস্টার শফিক আহমেদ, ব্যারিস্টার মাহবুব শফিক, অ্যাডভোকেট হাফিজুল ইসলাম,সাবেক বিচারপতি মেজবাহ আহমেদ।
[b]ঢাকা, জিই, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
[/b]
অপরাধ
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগের ওপর দেয়া হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্ত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে এ আদেশ দেন।





